ছেলের নাম ‘আন কমন’ করতে গিয়ে আলোচনায় এসেছেন ইন্দোনেশিয়ার এক ব্যক্তি। জুলফাহমি নামের ওই ব্যক্তি ছেলের নাম রেখেছেন ইংরেজি বর্ণমালার এ থেকে কে পর্যন্ত।
সম্প্রতি ১২ বছর বয়সী ওই ছেলেকে করোনা টিকা দেওয়ার সময় কর্মকর্তারা প্রথমে ভেবেছিলেন তাদের সঙ্গে মজা করা হচ্ছে কিন্তু নামটি সত্যি জেনে তারা বিস্মিত হয়ে পড়েন।
পরে তারা জানতে পারেন, ছেলের নাম সৃজনশীল আইডিয়ায় করতে গিয়ে এই নাম দেয়া হয়েছে।
অনেকের প্রশ্ন, এটাই কি তবে বিশ্বের সব থেকে অদ্ভুত নাম? এই নাম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে।
স্থানীয় এক সংবাদমাধ্যমে ওই ব্যক্তি জানিয়েছেন, তিনি স্বপ্ন দেখেছিলেন একদিন নিশ্চিতভাবে বড় লেখক হবেন। কিন্তু, তা আর হয়ে ওঠেনি। তাই ছেলের নাম এমন কিছু রাখতে চেয়েছিলেন যাতে তার ‘সৃষ্টিশীলতা’ নিয়ে আলোচনা তৈরি হয়। বাড়িতে অবশ্য ছেলেকে আদেব নামে ডাকা হয় বলে জানিয়েছেন তিনি।