সংযুক্ত আরব আমিরাত সফরে গেলেন সেনাবাহিনী প্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ দুই দিনের সরকারি সফরে সোমবার সকালে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। 

সফরকালে সেনাবাহিনীর প্রধান সংযুক্ত আরব আমিরাতের সেনাবাহিনী প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন। এ ছাড়া জেনারেল শফিউদ্দিন আহমেদ সংযুক্ত আরব আমিরাতের সেনাবাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হামাদ এম থানি আল-রুমাইথির আমন্ত্রণে দুবাইতে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল দুবাই এয়ার শো উপভোগ করবেন।

সফর শেষে ১৮ নভেম্বর সেনাবাহিনী প্রধান দেশে ফিরবেন।