নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১৩ বছরের এক মাদ্রাসার ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। ওই দিন রাতেই কিশোরীর মা থানায় একটি মামলা দায়ের করেন।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা মামলার বরাত দিয়ে জানান, মেয়েটি স্থানীয় একটি মাদ্রাসায় পড়ালেখা করেন। মাদারসার আসা-যাওয়ার পথে প্রায়ই আগুয়ানদী গ্রামের মৃত আবু মিয়ার ছেলে সেলিম (৩২) উত্ত্যক্ত করতো এবং বিভিন্ন ভাবে কুপ্রস্তাব দিত। ঘটনার সময় মেয়েটির মা বাড়ির পশ্চিম পাশের জমিতে ধান মাড়াই করতে যায়। মেয়েটি বাড়ির পাশের একটি পরিত্যক্ত পাওয়ারলুম ফ্যাক্টরির ভেতরে পানি খেতে যান।
পরে সেলিম পেছন দিক হতে এসে মেয়ের মুখ চেপে ধরে পাওযারলুম ফ্যাক্টরির দরজা আটকে ধর্ষণ করে। পরে শুক্রবার রাতে থানায় একটি মামলা দায়ের করেন।
আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।