মহাখালী ফ্লাইওভারের খুঁটিতে গাড়ির ধাক্কা, ২ তরুণ নিহত

রাজধানীর মহাখালী ফ্লাইওভারের খুঁটিতে ধাক্কা লেগে একটি পাজেরো গাড়ির ২ আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে ওই দুর্ঘটনার খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।

নিহতরা হলেন- উমর আইমান (২০) ও ফাহিম আহমেদ রায়হান (২০)। তাদের সঙ্গে থাকা আরও এক তরুণকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কাফরুল থানার ওসি হাফিজুর রহমান জানান, পাজেরো গাড়িটি মহাখালীর রাওয়া ক্লাবের সামনে মহাখালী ফ্লাইওভারের একটি খুঁটিতে সজোরে ধাক্কা খায়, তাতে হতাহতের এ ঘটনা ঘটে।