কক্সবাজারের মহেশখালী থানার হত্যা মামলার আসামি ধরতে ঘিয়ে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানী হাটের রাস্তার মাথায় সড়ক দুর্ঘটনার শিকার পুলিশ কনস্টেবল মো. সমুন মিয়া (২৪) মারা গেছেন। ঢাকার রাজারবাগের পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার কালারমার ছড়া পুলিশ ফাঁড়ির এএসআই জসিম উদ্দিন। তিনি নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর মহেশখালীর কালারমার ছড়ার আলোচিত যুবলীগ নেতা রহুল কাদের হত্যা মামলার আসামি চট্টগ্রামে অবস্থান করার খবর পেলে মহেশখালী থানা-পুলিশের একটি টিম মাইক্রোবাস করে রওনা দেন।
মহেশখালী থেকে যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানী হাটের রাস্তার মাথায় একটি ট্রলির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয়। এতে ৬ পুলিশ সদস্য আহত হয়।
তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
সেখানে মো. সুমন মিয়ার অবস্থা অবনতি হলে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে রেফার করে। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যায় তার মৃত্যু হয়। আজ তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানায় দাফনের ব্যবস্থা করা হয়।
মহেশখালী থানার ওসি আব্দুল হাই জানান, একটি আলোচিত হত্যা মামলার আসামি ধরতে গিয়ে পুলিশের গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এতে আরও ৬ জন পুলিশ সদস্য আহত হয়। পুলিশ সদস্য সুমন মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান তিনি।