জিএম কাদের বললেন

আ.লীগ ও বিএনপি মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ

আওয়ামী লীগ ও বিএনপি দেশের মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগকে দেশের মানুষ আর চায় না। আর বিএনপির ওপর আস্থা নেই। কিন্তু জাতীয় পার্টির ওপর থেকে আস্থা হারায়নি সাধারণ মানুষ। দেশের মানুষ আবারও জাতীয় পার্টিকেই রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়।’

গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে বাংলাদেশ জনদল (বিজেডি) নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন জিএম কাদের।

তিনি বলেন, ‘১৯৯১ সালের পর থেকে আওয়ামী লীগ ও বিএনপি বারবার রাষ্ট্রক্ষমতায় গিয়ে মানুষের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে।