পূজার সঙ্গে বিয়ে বিচ্ছেদের ঘোষণা দিলেন অর্ণব

জনপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজার সঙ্গে বিয়ে বিচ্ছেদের ঘোষণা দিলেন তার স্বামী মডেল অর্ণব অন্তু। সেই কাজের সুবাদে বন্ধুত্ব ও প্রেম। যার জের ধরে ২০১৭ সালে বিয়ের পিঁড়িতে বসেন তারা। চার বছরেরও বেশি সময়ের সংসার। সবাই তাদের সুখী দম্পতি ভাবত। হঠাৎ এই দাম্পত্যের ইতি টানার ঘোষণা দিলেন অন্তু।

তিনি শুক্রবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, ‘মহানের কাছে সুস্থ এবং সুন্দর জীবনের কামনা করে, আমাদের সাংসারিক যাত্রা, আমার পক্ষ থেকে এখানেই ইতি টানলাম। ভালো থেকো।’

এই স্ট্যাটাসে পূজাকে ট্যাগও দিয়েছেন অন্তু। এ বিষয়ে অন্তু বা পূজা কারও সঙ্গেই যোগাযোগ করে সাড়া মেলেনি।

‘সেরা কণ্ঠ’ প্রতিযোগিতা দিয়ে গানের ক্যারিয়ার শুরু করেন পূজা। এখনো নিয়মিত গান করে যাচ্ছেন তিনি।