চা বিরতি থেকে ফেরার পর আলোকস্বল্পতার কারণে মাঝপথেই বন্ধ গেছে ঢাকা টেস্ট। যথেষ্ট আলো না থাকায় আপাতত খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয় জানিয়েছেন আম্পায়ার। তবে দিনের বাকি খেলা চলবে কিনা সেই সিদ্ধান্ত আসার কথা ৪টা ৫ মিনিটে। তবে সেই সিদ্ধান্ত এখনো আসেনি।
এর আগে দ্বিতীয় সেশন শুরুর ৫০ মিনিট পর বৃষ্টির কারণে সাময়িক বন্ধ ছিল খেলা। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে মেঘলা পরিবেশ সৃষ্টি হয় মিরপুরে। তবে বৃষ্টির কারণে বেশিক্ষণ বসে থাকতে হয়নি। ২৫ মিনিট পর মাঠে নামে দু’দল।
প্রথম সেশনে সমান সমানে ছিল দুই দল। পাকিস্তানের ৭৮ রানের বিপরীতে বাংলাদেশ নেয় ২ উইকেট। কিন্তু দ্বিতীয় সেশনে ব্যর্থ স্বাগতিকেরা। আজহার আলীর সঙ্গে ৯১ রানের জুটি গড়েছেন বাবর আজম।
তার মধ্যে ১৯তম টেস্ট ফিফটি পেয়েছেন পাকিস্তানি অধিনায়ক। আজহার অপরাজিত আছেন ৩৬ রানে। বাবর করেছেন ৬০ রান।
শনিবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে প্রথম ইনিংস শুরু করে পাকিস্তান সংগ্রহ করেছেন ২ উইকেটে ১৬১ রান। প্রথম দিনে এখন পর্যন্ত খেলা হয়েছে ৫৭ ওভার।