মহারাষ্ট্রে একই পরিবারের ৬ জনসহ ওমিক্রন আক্রান্ত ৭

ভারতের মহারাষ্ট্রে আরো ৭ জনের দেহে করোনার নতুন ধরন ওমিক্রন ধরা পড়েছে। তার মধ্যে ৬ জন একই পরিবারের। এর আগে গতকাল একই রাজ্যের তানজানিয়া ফেরত একজনের দেহে ওমিক্রন ধরা পড়ে। সব মিলিয়ে মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৮। আর পুরো ভারতে আক্রান্তের সংখ্যা ১২।

ভারতে ওমিক্রন প্রথম শনাক্ত হয় কর্ণাটকে। সেখানে এক চিকিৎসকসহ ২ জন ওমিক্রনে আক্রান্ত হন। এরপরই গুজরাটে ওমিক্রন পাওয়া যায় একজনের দেহে।

রবিবার মহারাষ্ট্রের ডোম্বিভ্যালিতে একজন ও দিল্লিতে আরেকজনের দেহে মেলে ওমিক্রন।

মহারাষ্ট্রের পিম্প্রিতে আক্রান্ত হয়েছেন একই পরিবারের ৬ জন। এদের মধ্যে রয়েছেন এক নারী ও তার ২ মেয়ে, ওই নারীর ভাই ও তার ২ মেয়ে। তারা সবাই ফিরেছেন নাইজেরিয়া থেকে। এ ছাড়া ফিনল্যান্ড ফেরত এক ব্যক্তির দেহে মিলেছে এই ভাইরাস।

সূত্র: জি২৪ঘণ্টা