অকাল প্রয়াত কবি, ছাত্রলীগের সাবেক নেতা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৬ সালের ৬ ডিসেম্বর তিনি মারা যান। এ উপলক্ষে ‘মাহবুবুল হক শাকিল স্মৃতি সংসদ’ নানান কর্মসূচি গ্রহণ করেছে। স্মৃতি সংসদের পক্ষ থেকে ময়মনসিংহের ভাটিকাশ কবরস্থানে তার কবরে ফুল দিয় শ্রদ্ধা জানানো হবে। কবির পরিবারের পক্ষ থেকে শহরের বাঘমারার বাসায় কোরআনখানি ও দোয়ার আয়োজন করা হয়।
১৯৬৮ সালের ২০ ডিসেম্বর ময়মনসিংহ শহরের বাঘমারা এলাকায় মাহবুবুল হক শাকিল জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনের শুরুতেই তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ^বিদ্যায় শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
মাহবুবুল হক শাকিল রাজনীতির পাশাপাশি সাহিত্যাঙ্গনেও ব্যাপক পরিচিতি লাভ করেন। তার লেখনী ছিল চমৎকার ও অসাধারণ। তার লেখা কবিতা ও গল্প ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।