রাজধানীর মালিবাগ রেলগেট এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। বয়স আনুমানিক ৫৫ বছর। গতকাল রবিবার বিকেল ৪টার দিকে মালিবাগ রেলগেট চত্বরের ফ্লাইওভার ব্রিজের নিচ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, মরদেহটি একজন ভবঘুরে ব্যক্তির। সে এই এলাকা দিয়েই ঘোরাঘুরি করত। তবে তার নাম-ঠিকানা কেউ বলতে পারেননি। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।