পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান নাজমুল আহসান

বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান পদে অতিরিক্ত সচিব নাজমুল আহসান গতকাল সোমবার যোগদান করেছেন। ইতিপূর্বে তিনি পেট্রোবাংলায় পরিচালক (প্রশাসন) পদে এবং পেট্রোবাংলায় যোগদানের আগে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে যুগ্ম সচিব পদে কর্মরত ছিলেন।

নাজমুল আহসান বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩তম ব্যাচে ১৯৯৪ সালের ২৫ এপ্রিল যোগদান করেন। তিনি বিদ্যুৎ বিভাগ এবং জ¦ালানি ও খনিজসম্পদ বিভাগে বিভিন্ন পদমর্যাদায় দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি