আজমীর শরীফে নায়ক নিরব

ঢাকাই ছবির চিত্রনায়ক নিরব কিছুদিন আগে ভারতে উড়াল দিয়েছেন। মূলত কাজের জন্যই সেখানে যাওয়া তার। সেই ফাঁকে ঘুরতে গেলেন আজমীর শরীফেও। নিরব জানান, এই মুহুর্তে ভারতে রাজস্থানে রয়েছেন তিনি। সেখানে আজমীর শরীফ দরগা দর্শন করছেন। ঐতিহাসিক এই দরগা দর্শনের বেশকিছু মুহূর্ত লেন্সবন্দিও করেন এ নায়ক।

নিরব বলেন, ‘একটা কাজের জন্য রাজস্থানে আসা। আশার পরই প্রথম ইচ্ছে ছিলো আজমির শরিফে যাওয়ার। কারণ এর আগে কখনও আজমীর শরীফ দেখা হয়নি। এখানে এসেই জানতে পারি প্রতিমন্ত্রীর সঙ্গে ইমনের ফোনালাপ ফাঁসের কথা। ইমনের খবরটি পাওয়ার পর মনটা খারাপ হয়ে যায়। বার বার ওকে ফোনও করি।

নিরব আরও বলেন ‘আমি হাত তুলে আমার দুই মেয়ের জন্য দোয়া করেছি। স্ত্রী, বাবা-মা-ও ছিলেন। প্রার্থনায় পৃথিবীর সকল মানুষই ছিলো। এটা তো সত্যি, বন্ধু ইমনের ভালো চাই আমি। ও যেন উটকো কোনও বিপদে না পড়েও- সেটাও ছিলো প্রার্থনায়।