ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ২১ জনের দল

ভারতের বিরুদ্ধে নিজেদের মাঠে তিন টেস্টের সিরিজের জন্য ২১ জনের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ডিন এলগারের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা দলে ডাক পেয়েছেন দুজন নতুন মুখ সিসান্ডা মাগালা এবং রায়ান রিকলটন। লম্বা সময় পর জাতীয় দলে ডাক পেয়েছেন ২০১৯ সালে শেষ টেস্ট খেলা পেসার ডুয়ান অলিভিয়ের। ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে শুরু প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট জোহানেসবার্গে এবং তৃতীয় টেস্ট কেপটাউনে।

দক্ষিণ আফ্রিকা দল : ডিন এলগার (অধিনায়ক), টেম্বা বাভুমা (সহ-অধিনায়ক), কুইন্টন ডি’কক (উইকেটরক্ষক), কাগিসো রাবাডা, সারেল আরউয়ি, রেজা হেনড্রিক্স, জর্জ লিনডে, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, এইডেন মারকারাম, ইয়ান মালডার, আনরিখ নরকিয়া, কিগান পিটারসেন, রাসি ভ্যান ডার ডুসেন, কাইল ভেরায়নি, মার্কো জানসেন, গ্লেনটন স্টারম্যান, প্রেনিলান সুব্রায়েন, সিসান্ডা মাগালা, রায়ান রিকলটন, ডুয়ান অলিভিয়ের।