সেই উপস্থাপক নাহিদের খোঁজখবর নিচ্ছে পুলিশ

ফেইসবুকে যে অনুষ্ঠানে ডা. মুরাদ হাসান বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন সেই অনুষ্ঠানের উপস্থাপকের বিষয়ে খোঁজখবর নিচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

নাহিদরেইন্স পিকচার্স নামের একটি ফেইসবুক পেজে লাইভ অনুষ্ঠানে খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন মুরাদ।

অভিযোগ রয়েছে, অনুষ্ঠানের উপস্থাপক নাহিদ ওই সাক্ষাৎকারে মুরাদকে অশালীন মন্তব্য করার জন্য উসকানিমূলক একাধিক প্রশ্ন করেন। আর এসব অভিযোগের ভিত্তিতে নাহিদের সম্পর্কে খোঁজখবর নিচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ। তিনি বলেন, ‘আমরা যতটুকু জেনেছি নাহিদ নামে ছেলেটির কাছে বোধ হয় একটি টিভি ক্যামেরা আছে। সে বিভিন্ন সময় মন্ত্রী মহোদয়কে উসকানিমূলক কথা বলেছে। তার বিষয়ে আমরা খোঁজ-খবর নিচ্ছি।’