বিয়ের ভিডিও-ছবি থেকে শত কোটি টাকা আয়!

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ে নিয়ে বলিউড দর্শকদের উৎসাহ আকাশছোঁয়া। কিন্তু দুই তারকার গোপনীয়তা নীতির কাছে হার মানতে চলেছে সবাই। এর পেছনে অন্য একটি খবরও শোনা যাচ্ছে, গোপনীয়তার নেপথ্যে নাকি রয়েছে ১০০ কোটি রুপির খেল!

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, এক নামজাদা ওটিটি প্ল্যাটফর্ম নাকি ভিক্যাটের বিয়ের এক্সক্লুসিভ ছবি ও ভিডিও তাদের প্ল্যাটফর্মে সরাসরি স্ট্রিম করার জন্য ১০০ কোটি রুপি দেওয়ার প্রস্তাব দিয়েছে। সঙ্গে শর্ত দিয়েছে ছাড়া আর কাউকেই বিয়ের ছবি-ভিডিও’র মালিকানা দেওয়া যাবে না।

হলিউডে এমন বিকিকিনি স্বাভাবিক হলেও বলিউডের এর চল ছিল না এত দিন। তবে মোটা অঙ্কের টাকার প্রস্তাবে ক্যাট-ভিকি সারা দিয়েছেন কিনা তা জানা যায়নি।

এ দিকে বিয়ে উপলক্ষে সোমবার থেকেই জয়পুর বিমানবন্দরে বসেছে তারকাদের মেলা। সিক্স সেন্সেস প্রাসাদে ভিক্যাটের বিয়ের আসর সাজানো হয়েছে নিখুঁত দক্ষতায়। বিদেশ থেকে এসে গেছে খাবার ও সাজসজ্জার সরঞ্জাম।

বিয়ের মণ্ডপ নাকি সাজানো হবে কাচ দিয়ে। ঠিক যেন গোলকধাঁধা। কাচের আধিপত্যে অতিথিদের চোখে ঝিলমিল লেগে যেতেই পারে। আমন্ত্রিতদের দেওয়া হয়েছে বিশেষ ধরনের কোড। সুতরাং কোন ঘরে কোন অতিথি থাকছেন তা টের পাওয়া মুশকিল। আরও শোনা যাচ্ছে চমকপ্রদ সব আয়োজনের খবর। এখন যদি লাইভ স্ট্রিমিং হয়, তবে বলিউড দর্শকদের সব কৌতূহল মিটবে।