মাদারীপুরে শাজাহান খান

পাকিস্তানের পতাকা উড়িয়ে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে

বাংলাদেশি যুবকরা খেলার মাঠে পাকিস্তানের পতাকা উড়িয়ে ও পাকিস্তান জিন্দাবাদ বলে মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদ ও দুই লাখ বীরাঙ্গনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তারা মুক্তিযোদ্ধাদের অপমান করেছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি।

গতকাল বৃহস্পতিবার মাদারীপুর সার্কিট হাউজে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মাদারীপুর মুক্ত দিবস উদযাপন এবং ‘পলাশী থেকে ধানমন্ডি মনুমেন্ট’ নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় শাজাহান খান বলেন, নতুন প্রজন্মকে ইতিহাস জানাতে ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকা-সহ শেখ হাসিনার উন্নয়ন কর্মকা-কে ছড়িয়ে দিতে নির্মাণ করা হচ্ছে পলাশী থেকে ধানমন্ডি মনুমেন্ট।