বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনে (বিসিক) চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন অতিরিক্ত সচিব মুহঃ মাহবুবর রহমান। গত ০৭ ডিসেম্বর তিনি যোগদান করেন। মুহঃ মাহবুবর রহমান বিসিএস (প্রশাসন) ক্যাডারের একাদশ ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগ হতে স্নাতক (সম¥ান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিসিকে যোগদানের পূর্বে তিনি পরিচালক, সরকারি কর্মচারী হাসপাতাল; সচিব, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন; জেলা প্রশাসক, মাগুরা; উপজেলা নির্বাহী অফিসারসহ মাঠ পর্যায়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি