ডেঙ্গু আক্রান্ত আরও ২৩ জন হাসপাতালে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে আরও ২৩ জন। তাদের মধ্যে ঢাকায় ১৫ এবং ঢাকার বাইরে ৮ জন রয়েছে। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৯৫ জন রোগীর মধ্যে ঢাকাতেই আছে ১৩০ আর বাকি ৬৫ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এ বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ২৭ হাজার ৮৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ১০১ জন