জেমকন ভিক্টরি ডে গলফ

জেমকন ভিক্টরি ডে গলফ টুর্নামেন্টে পুরুষ বিভাগে ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের তাসনিম কারার উইনার ও কুর্মিটোলা গলফ ক্লাবের মেজর জেনারেল মো. রাশেদ আমিন রানারআপ হন। আর নারী বিভাগে কুর্মিটোলা গলফ ক্লাবের মিসেস তসলিমা ইউসুফ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন। শুক্রবার কুর্মিটোলা গলফ কোর্সে সেনাবাহিনী প্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল এস এম শফিউদ্দিন বিজয়ী গলফারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ছাড়াও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও এরিয়া কমান্ডার লজিস্টিকস এরিয়া মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল মো. তাজুল ইসলাম ঠাকুর, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অব.), ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জি এস এম হামিদুর রহমান (অবঃ), ক্লাবের জেনারেল ম্যানেজার গলফ অপারেশন্স লে. কর্নেল এম এম গোলাম মোহায়মেন (অব.) এবং জেমকন গ্রুপের ভাইস চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ, পরিচালক কাজী এনাম আহমেদ ছাড়াও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও তাদের পরিবারবর্গ অংশ নেন। বিজ্ঞপ্তি।