২৪ ঘণ্টায় ৩৫ ডেঙ্গু রোগী হাসপাতালে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৩৫ জন। তাদের মধ্যে ঢাকায় ১৮ এবং ঢাকার বাইরে ১৭ জন রয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৯৩ জন রোগীর মধ্যে ঢাকাতেই আছে ১২৬ আর বাকি ৬৭ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এ বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ২৭ হাজার ৯২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত্যু হয়েছে ১০১ জনের।