মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় হাবিবুর রহমান হাবু (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে সিংগাইর পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি আজিমপুর মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওই ছাত্রীর বাবা জানান, হাবিবুর রহমান তার আত্মীয়। গত শুক্রবার সন্ধ্যায় কাশেমপুর গ্রাম থেকে তার মেয়েকে বেড়ানোর কথা বলে নিয়ে যায়। এরপর আটকে রেখে ধর্ষণ করে। পরে গতকাল সকালে তিনি থানায় অভিযোগ করলে পুলিশ হাবিবুর রহমানকে আটক করে।
এ ব্যাপারে গতকাল বিকেলে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন, হাবিবুরের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।