পাকিস্তানে কোনো ইসলামি শাসন নেই: আফগান তালেবান

আফগান তালেবান এবার পাকিস্তানের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে।

আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতিমন্ত্রী এবং তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সম্প্রতি  ফ্রি রেডিও অব আফগানিস্তানে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, পাকিস্তানের বর্তমান রাজনৈতিক ব্যবস্থা ইসলামী ব্যবস্থার প্রতিনিধিত্ব করে না। পাকিস্তানে কোনো ইসলামি শাসন ব্যবস্থা নেই।

পাকিস্তান এখনো বহির্বিশ্বের আরোপিত শাসন ব্যবস্থায় চলছে মন্তব্য করে তিনি বলেন, পাকিস্তানি শাসকরা ইসলামের চেয়ে অর্থনৈতিক স্বার্থকে প্রাধান্য দেয়।

এই প্রথম তালেবান পাকিস্তান সরকার নিয়ে মুখ খুলল এবং এর রাজনৈতিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে।

ইতোমধ্যে, জাবিউল্লাহ মুজাহিদ একটি পৃথক সাক্ষাৎকারে আফগানিস্তানের ইসলামিক আমিরাতের ছত্রছায়ায় থাকার বিষয়ে পাকিস্তান তালেবান নেতার বক্তব্য অস্বীকার করেছেন।

এর আগে পাকিস্তানের তেহরিক-ই তালেবান দাবি করেছিল তারা আফগানিস্তান তালেবানের একটি শাখা। কিন্তু আফগান তালেবান তা অস্বীকার করেছে।