বাংলাদেশ নৌবাহিনী কাবাডি দল চ্যাম্পিয়ন

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত বিজয় দিবস কাবাডির শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

রবিবার অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনী কাবাডি দলকে ৫০-২৮ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নৌবাহিনী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, এমপি।

উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার), ডিআইজি, ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুগ্ম-সম্পাদক-১ গাজী মো. মোজাম্মেল হক বিপিএম (সেবা), অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট-১) বাংলাদেশ পুলিশ এবং টুর্নামেন্ট কমিটির সদস্য-সচিব জনাব মনির হোসেনস অন্যান্য কর্মকর্তাগণ।