স্যোশাল মিডিয়া গণতন্ত্রের জন্য হুমকি : এরদোয়ান

সামাজিক যোগাযোগমাধ্যম গণতন্ত্রের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গত শনিবার তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে সিএনএন।

তুরস্কের এরদোয়ান সরকার অনলাইনে ভুয়া তথ্য ও সংবাদ ছড়ানোর বিষয়টি অপরাধ হিসেবে গণ্য করছে। প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের শুরুর দিকে এটি স্বাধীনতার প্রতীক হিসেবে সমাদৃত হয়েছিল, কিন্তু এখন এটি আজকের গণতন্ত্রের জন্য হুমকির অন্যতম প্রধান উৎসে পরিণত হয়েছে। এমন পরিস্থিতিতে সত্যকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে ভুয়া তথ্য ও প্রোপাগা-া ছড়ানোর বিরুদ্বে দাঁড়াতে দেশটির জনগণকে অবহিত করা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। তিনি বলেন, আমরা আমাদের জনগণকে, বিশেষ করে যারা ঝুঁকিপূর্ণ পরিবেশে বাস করেন তাদের মাঝে ভুল ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা থেকে রক্ষার চেষ্টা করছি, তাদের সঠিক ও নিরপেক্ষ তথ্য পেতে সহায়তা করছি।