ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৩১ জন। তাদের মধ্যে ঢাকায় ২৪ এবং ঢাকার বাইরে ৭ জন রয়েছে। গতকাল বরিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৮৬ জন রোগীর মধ্যে ঢাকাতেই আছে ১১৪ আর বাকি ৭২ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগে। এ বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত মৃত্যু হয়েছে ১০১ জনের এবং ২৭ হাজার ৯৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছে।