বিজয়ের সুবর্ণজয়ন্তী

রানার গ্রুপের কর্মসূচি

বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে রানার গ্রুপ দেশব্যাপী ১ ডিসেম্বর থেকে ‘রানার মুক্তির মঞ্চ’ শীর্ষক একটি প্রচারণামূলক অনুষ্ঠান শুরু করেছে। টেকনাফ, কক্সবাজার থেকে তেঁতুলিয়া, পঞ্চগড় থেকে শুরু হয়ে যা পর্যায়ক্রমে দেশের ২৬টি জেলা অতিক্রম করে ১৭ ডিসেম্বর ঢাকার হাতিরঝিলে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে।

রানার গ্রুপ এই প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সেইসব ইতিহাস তুলে ধরতে ও মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ২৬টি জেলায় এ প্রচারণামূলক অনুষ্ঠানটি পরিচালনা করছে। বিজ্ঞপ্তি