‘মিস ইউনিভার্স-২০২১’ খেতাব জিতেছেন ভারতের হারনাজ সান্ধু। ২১ বছর পর আবার ‘মিস ইউনিভার্স’ পেলেন এ পাঞ্জাবি রূপসী। এর আগে ২০০০ সালে এ খেতাব জিতেছিলেন পাঞ্জাবের লারা দত্ত। আর ১৯৯৪ সালে খেতাবটি পেয়েছিলেন বাঙালি সুস্মিতা সেন।
রোববার রাতে ইসরায়েলের এইলাটে বসেছিল ৭০তম মিস ইউনিভার্সের আসর। সেখানেই প্যারাগুয়ের নাদিয়া ফেরেইরা ও দক্ষিণ আফ্রিকার লালেলা এমএসওয়ানেকে পেছনে ফেলে সেরার মুকুট ছিনিয়ে নেন পাঞ্জাবের ২১ বছরের তরুণী হারনাজ।
২০১৭ সালে হারনাজ মডেলিং শুরু করেন। তিনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তরের শিক্ষার্থী। এর আগে ২০১৯ সালে অনুষ্ঠিত ফেমিনা মিস ইন্ডিয়া পাঞ্জাবে বিজয়ী হয়েছিলেন তিনি। হারনাজের মা গাইনি চিকিৎসক। তার অনুপ্রেরণাই হারনাজকে সাফল্য এনে দিয়েছে।
৩হারনাজ একাধারে হিন্দি, পাঞ্জাবি ও ইংরেজি ভাষায় দক্ষ। তিনি পাঞ্জাবি ভাষায় শের লিখতে ভালোবাসেন।
এই সুন্দরী চণ্ডীগড়ের মডেল। ওই শহর থেকেই পড়াশোনা করেছেন তিনি। দীর্ঘদিন ধরেই গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যুক্ত হারনাজ। তার ঝুলিতে রয়েছে একাধিক সৌন্দর্য প্রতিযোগিতার খেতাব, তবে এতোদিনে নিজের স্বপ্ন পূরণে সফল হলেন হরনাজ।
হরনাজের ইনস্টাগ্রাম বায়ো-তে লেখা রয়েছে- ‘তুমি এমনভাবে জ্বলে ওঠো যাতে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার হয়’।