ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহার করে নিলেন আলাল

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে দেওয়া কটূক্তিপূর্ণ বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চেয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহার করে নেন।

আলাল বলেন, ‘আমি প্রিয় স্বদেশ ভূমি থেকে হাজার মাইল দূরে জীবন সংকটে চিকিৎসাধীন অবস্থায় আছি। আমার শরীরে একটি গুরুতর সার্জারি হয়েছে। সংগত কারণেই সকল দুঃসংবাদ থেকে পরিবার আমাকে দূরে রেখেছে। তারপরও বিলম্বে আমি জেনেছি, অতীতে আমার একটি বক্তব্য বেশ বিতর্কের জন্ম দিয়েছে।’

তিনি বলেন, ‘দীর্ঘ ৪৯ বছরের রাজনৈতিক জীবনে জ্ঞাতসারে কিংবা ইচ্ছাকৃত কারও সম্মান, অনুভূতি, বিশ্বাসে আঘাত করিনি। তবুও মানুষ হিসেবে আমিতো ভুলের ঊর্ধ্বে নই।’

বিএনপির এ নেতা বলেন, ‘তাই বলছি- কোনো অসতর্ক মুহূর্তের কথা কিংবা বক্তব্যে যারা কষ্ট পেয়েছেন, আঘাত প্রাপ্ত হয়েছেন অনুভূতিতে, তাদের সকলের নিকট আমি ক্ষমাপ্রার্থী। একই সঙ্গে উক্ত বক্তব্য আমি প্রত্যাহার করছি।’

প্রসঙ্গত, আলালের ওই বক্তব্যের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো। কয়েকটি জেলায় তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।

আরও পড়ুন... ঢাকায় নামার পর আত্মগোপনে মুরাদ হাসান