শহীদ বুদ্ধিজীবী দিবসে 'আমাদের ত্যাগ আমাদের বিজয়'

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সোমবার একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন 'আমাদের ত্যাগ আমাদের বিজয়'। অনুষ্ঠানটি প্রচারিত হবে সোমবার রাত ৮টায়। 

এ বিশেষ আয়োজনে সব শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর ভালোবাসা ও বিনম্র শ্রদ্ধা জানানো হবে। 

সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনায় আলোচনায় অংশ নেবেন শহীদ বুদ্ধিজীবী  ডা. আলীম চৌধুরীর স্ত্রী শিক্ষাবিদ শ্যামলী নাসরিন চৌধুরী এবং মেয়ে ডা. নুজহাত চৌধুরী। 

অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর  জীবনের বিভিন্ন কথা ও মুক্তিযুদ্ধের সময় তার ভূমিকা নিয়ে আলোচনা হয়। এ ছাড়া পরবর্তীতে শহীদ পরিবারের নানা সংকট ও কষ্টের ঘটনা উল্লেখ করা হবে। 

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রুশো রকিব।