খুলনায় মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

সদ্য প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান ও মহিউদ্দিন হেলাল নাহিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে খুলনায় দায়ের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছে খুলনা সাইবার ট্রাইব্যুনাল আদালত। গতকাল মঙ্গলবার বাদীপক্ষের আবেদন শোনার পর এই আদেশ দেয় আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী দিপন কুমার মন্ডল।

মামলার বাদী অ্যাডভোকেট গোলাম মওলা জানান, নিম্ন আদালত মামলা খারিজ করে দিলেও তারা উচ্চ আদালতে যাবেন।