ঢাকায় সফররত ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু জাতীয় জাদুঘরে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।
ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ বিকেলে বঙ্গবন্ধু জাতীয় জাদুঘরে এসে পৌঁছালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা তাকে স্বাগত জানান।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়ার পর শেখ রেহানা ভারতীয় রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু জাদুঘরে বিভিন্ন স্থান ঘুরে দেখান।
পরে ভারতীয় রাষ্ট্রপতি পরে জাদুঘরে রাখা পরিদর্শন বহিতে হিন্দি ভাষায় তার মন্তব্য লিখেন।
সূত্র: বাসস।