ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা, কিছুই হল না তরুণীর! (ভিডিও)

চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে সৌভাগ্যবশত বেঁচে গেছেন তরুণী। এমনকি তিনি কোনো আঘাতই পাননি।

তুরস্কের ইস্তামবুলের সিসলি মেট্টো স্টেশনে এই বিস্ময়কর ঘটনা ঘটেছে। এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যম ডেইলি সাবাহ।

ভিডিওতে দেখা যায়, এক তরুণী জামার হাতা তুলে ট্রেনের সামনে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নেন। পাতাল রেল স্টেশনে ট্রেন আসামাত্র তিনি ঝাঁপ দেন! ঘটনার আকস্মিকতায় প্রত্যক্ষদর্শীরা হতবাক হয়ে যান। তবে এর কিছুক্ষণ পরই ওই তরুণী অক্ষত অবস্থায় ট্রেনের পেছন থেকে বের হন।

এরপর ওই তরুণীকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল থেকে নিশ্চিত করা হয়, তিনি কোনো বড় আঘাত পাননি। ওই তরুণী মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।