নিউজিল্যান্ডে ক্রিকেটারদের বিজয় দিবস

ঠান্ডা আবহাওয়া ও আকাশের কান্নার মাঝেই বিজয় দিবসের পঞ্চাশ বছর উদযাপন করলেন জাতীয় দলের ক্রিকেটাররা। সুদূর নিউজিল্যান্ডে ক্রিকেটাররা মিলে জাতীয় সংগীত গাইলেন দেশের পতাকা হাতে নিয়ে। ঠিক সেই সময়ই শুরু হয় বৃষ্টি। এই বৃষ্টির কারণে কাল প্রথম দিন অনুশীলনের সুযোগ পেয়েও করতে পারেনি বাংলাদেশ। ৫ দিন পর সবুজ ব্যান্ডধারী ক্রিকেটার ও দলের সদস্যরা আজ ক্রাইস্টচার্চের ভিন্ন হোটেলে উঠবেন। করোনা রোগীর সংস্পর্শ বা উপসর্গ থাকা সদস্যদের দেওয়া হয়েছে হলুদ ব্যান্ড। তারা আরও ৫ দিন কোয়ারেন্টাইন শেষে ২১ তারিখ বাকিদের সঙ্গে যোগ দেবেন। এমনিতে দলের সবাই করোনা নেগেটিভ এসেছেন।