ঝালকাঠিতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও নগদ অর্থ সহায়তা

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে ঝালকাঠির রাজাপুরে সরাসরি যুদ্ধে অংশ নেয়া ১৫ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধাবিষয়ক উপকমিটির সদস্য ও কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির পরিচালক এম মনিরুজ্জামান মনিরের উদ্যেগে এ অনুষ্ঠানের আয়োজন হয়।

রাজাপুরের সন্তান মনিরুজ্জামান মনির বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননার ক্রেস্ট ও নগদ পাঁচ হাজার করে টাকা তুলে দেন। এ সময় সম্মাননা পেয়ে খুশি হন বীর মুক্তিযোদ্ধারা।

অনুষ্ঠানে রাজাপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট খায়রুল আলম সরফরাজ ও রাজাপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন উপস্থিত ছিলেন।