লড়াই করে হারল বাংলাদেশ

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির নিজেদের তৃতীয় ম্যাচে শক্তিশালী কোরিয়াকে দারুণ চ্যালেঞ্জ জানিয়ে শেষ পর্যন্ত পারল না স্বাগতিক বাংলাদেশ। গতকাল তারা ম্যাচটা হেরে গেছে ৩-২ গোলে। অষ্টম মিনিটে আরশাদ হোসেনের ফিল্ড গোলে এগিয়েছিল বাংলাদেশ। দারুণ শুরুর পর বলের দখলদারিত্ব ধরে রেখে প্রথম কোয়ার্টারে খেলেছে বাংলাদেশ। যদিও প্রথম কোয়ার্টারের শেষ মুহূর্তে কোরিয়া সমতায় ফেরে জ্যাং জং ইয়োনের গোলে। দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টার ছিল গোলশূন্য। চতুর্থ কোয়ার্টারে এসে কাক্সিক্ষত লিড পায় কোরিয়া। জিও চিওনের গোলে স্কোরলাইন ২-১ হয়। ৫৪ মিনিটে পার্ক চিও লিনের ফিল্ড গোলে ৩-১-এ এগিয়ে যায় কোরিয়া। শেষদিকে দ্বীন ইসলাম ইমন গোল করে ম্যাচটা জমিয়ে তুললেও সমতাসূচক গোল পাওয়া হয়নি বাংলাদেশের। আজ চতুর্থ ম্যাচে জাপানের মুখোমুখি হবে তারা।