বুদ্ধিজীবী হতে হলে স্বাধীনতার সপক্ষে কথা বলতে হবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, ‘আমরা দায়মুক্ত হতে চাই। বুদ্ধিজীবীদের তালিকা যদি করতে না পারি, তবে দায়মুক্ত হব না। আমরা দায় এড়াতে চাই না, পূর্ণ তালিকা প্রকাশ করতে চাই। আপনাদের অনুরোধ করব, কারও কাছে কোনো তথ্য থাকলে তা দিয়ে সহায়তা করুন।’
গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে প্রজন্ম ৭১ আয়োজিত ‘মুক্তিযুদ্ধের ৫০ বছর : আমাদের যত অর্জন ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
মোজাম্মেল হক বলেন, ‘ধর্ম নিয়ে রাজনীতি এখনো চলছে। গত ২৬ মার্চ নরেন্দ্র মোদি এলে তখন ধর্মের নামে হেফাজত ইসলাম যা করেছে তা আপনারা দেখেছেন। আমরা যারা দেশ জয় করেছি, তারা জয়ের আনন্দে সব ভুলে গেছি। অথচ পাকিস্তানের দোসররা পরাজয়ের গ্লানি ভুলে যাননি। তারা এখনো এ দেশেই আছেন।