বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ শনিবার শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার দলটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপির ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটি’র সদস্য ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রধান বক্তা হিসেবে থাকবেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সভাপতিত্ব করবেন বিএনপির ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটি’র স্বরচিত কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটি’র আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। পরিচালনা করবেন কমিটির সদস্য সচিব আব্দুল হাই শিকদার। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৫টি বিষয়ে ১৬টি উপবিষয় নিয়ে ৫ থেকে ১০ বছর, ১০ থেকে ১৮ বছর ও ১৮ থেকে তদূর্ধ্ব বয়সের ছেলেমেয়েরা অংশ নেবেন।