গতকাল রাজধানীর উত্তরায় বিশেষ সম্মাননা, পুরস্কার প্রদান প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হলে সপ্তাহব্যাপী ইয়ুথ বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত উৎসবের এ প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টায় পর্যন্ত চলেছিল সপ্তাহব্যাপী।উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র
হিসেবে পুরস্কার পেয়েছে স্বল্পদৈর্ঘ্যে হাউসের ধুয়া (বাংলাদেশ), পূর্ণদৈর্ঘ্যে ইব এলে উ (ভারত), শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা হিসেবে পুরস্কার পেয়েছে , স্বল্পদৈর্ঘ্যে ফুয়াদুজ্জামান ফুয়াদ (বাংলাদেশ), পূর্ণদৈর্ঘ্যে এন,রাশেদ চৌধুরী(বাংলাদেশ)। এছাড়াও শ্রেষ্ঠ অভিনেতা শার্দুল ভারদ্বাজ (ভারত)। শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছে দিলরুবা দোয়েল (বাংলাদেশ)।
ভারত, ইরান, জার্মানি, নেপালসহ বিভিন্ন দেশের ১৪টি পূর্ণদৈর্ঘ্য এবং ২২টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা প্রদর্শিত হয়েছে এ উৎসবে। যার মধ্যে ৫টি সিনেমা করছে প্রতিযোগিতা। ৬টি বিভাগে পুরস্কার দেয়া হয়েছে গতকাল।
জনপ্রিয় কিংবদন্তি দুইজন অভিনয়শিল্পী দিলারা জামান ও শর্মিলী আহমেদকে ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন এর উদ্যোগে ১ লাখ টাকা করে দুই জনকে ২ লাখ টাকাসহ ক্রেজ দিয়ে আজীবন সম্মাননায় ভূষিত করেছেন। তারা দুজনই ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।