ইউনিসেফ

ওমিক্রন বাড়লেও স্কুল বন্ধ হবে সবার শেষে

করোনাভাইরাস মহামারীর কারণে বিশ্বজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল দীর্ঘদিন। এতে শিশুদের শিক্ষাজীবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাজে প্রভাব পড়েছে তাদের স্বাস্থ্য ও পরিবারের ওপরও। এ অবস্থায় আরেক দফা স্কুল বন্ধ হওয়া সর্বনাশা হবে বলে সতর্ক করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

গত শুক্রবার ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর এক বিবৃতিতে বলেছেন, করোনাভাইরাসের ওমিক্রন ধরনের জেরে সারা বিশ্বে সংক্রমণ আবারও বাড়ছে। নতুন উদ্বেগজনক এই ধরনটিকে বুঝতে স্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিজ্ঞানীরা কাজ করে যাচ্ছেন।

অনিশ্চয়তা বাড়তে থাকায় অনেক সরকারই স্কুল খোলা রাখা হবে কি না তা নিয়ে চিন্তা করছে। এ অবস্থায় একটি জিনিস আমরা নিশ্চিতভাবে জানি, ব্যাপকভাবে স্কুল বন্ধের আরেকটি ঢেউ শিশুদের জন্য সর্বনাশা হবে।

তার কথায়, প্রমাণ স্পষ্ট দীর্ঘায়িত, দেশব্যাপী স্কুল বন্ধ; ছাত্র, শিক্ষক, অভিভাবকদের জন্য সীমিত সম্পদ; দূরবর্তী শিক্ষার সুযোগের অভাব শিক্ষা খাতে কয়েক দশকের অগ্রগতি মুছে দিয়েছে। শিশুশ্রম, বাল্যবিবাহ ও মানসিক সমস্যাগুলো ছায়া মহামারীর রূপ ধারণ করেছে।