বিজয়ের সুবর্ণজয়ন্তীতে কাপ্তাই লেকে নৌকাবাইচ

বিজয়ের সুবর্ণজয়ন্তী ও পার্বত্য শান্তিচুক্তির দুই যুগ পূর্তি উপলক্ষে সেনাবাহিনীর কাপ্তাই  জোনের উদ্যোগে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে গতকাল শনিবার দুপুরে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর রাঙ্গামাটি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান। এতে কাপ্তাই জোনের কমান্ডার  লে. কর্নেল আনোয়ার জাহিদ, উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান উপস্থিত ছিলেন।

বাইচে জেলার বিভিন্ন প্রান্ত থেকে নৌকা নিয়ে হাজির হন প্রতিযোগ্যীরা। হ্রদের স্বচ্ছ জলে বৈঠার তালে তালে এগিয়ে যান প্রতিযোগীরা। এ সময় হাজারো নারী-পুরুষ করতালির মাধ্যমে তাদের উৎসাহ দেন। বাইচে ৩০টি দল যোগ দেয়। এতে নারীদের দলও ছিল। বাইচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।