বরগুনায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

স্বাধীনতাবিরোধীদের বিষয়ে সতর্ক থাকবেন

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা যদি সংসদে থেকে থাকে, এটা স্বাধীন দেশের মর্যাদার জন্য হানিকর বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, ‘তবে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, জনগণ ভোটে স্বাধীনতাবিরোধীদের নির্বাচিত করলে আমাদের কিছু করার থাকে না।’

গতকাল শনিবার বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে বরগুনা সার্কিট হাউজ মাঠে বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমরা জনগণকে অনুরোধ করব আগামীতে জনপ্রতিনিধি নির্বাচনে তারা স্বাধীনতাবিরোধীদের বিষয়ে সতর্ক থাকবেন।’