সরকারদলীয় প্রার্থী আচরণবিধি মানছে না : তৈমূর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার সরকারি দলের প্রার্থী আচরণবিধি মানছে না বলে অভিযোগ করেছেন। তিনি বলেছেন, এ ব্যাপারে আমি জেলা নির্বাচন অফিসার মতিয়ুর রহমানকে মৌখিকভাবে জানিয়েছি।

গতকাল শনিবার দুপুরে শহরের নূর জামে মসজিদে নামাজ আদায় শেষে নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

তৈমূর আলম খন্দকার বলেন, ২০১১ সালে আমি একটি দলের হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলাম। এজন্য দলের সিদ্ধান্ত মেনে আমাকে সরে আসতে হয়েছিল। কিন্তু এবার আমার নিয়ন্ত্রণ আমার কাছে, নারায়ণগঞ্জের জনগণের কাছে। দলমত নির্বিশেষে সবাই আমার সঙ্গে আছে।