মিথিলা কেন সৃজিতকে ছেড়ে শ্রীজাতের কাছে?

বাংলাদেশি অভিনেত্রী ও মডেল রাফিয়াত রশিদ মিথিলা আলোচনায় আছেন নানা কারণে। তাহসানের সঙ্গে তার বিয়ে-বিচ্ছেদ এরপর ভারতের চলচ্চিত্র নির্মাতা সৃজিতকে বিয়ে করা। সম্প্রতি ইভ্যালির কারণেও তিনি আলোচনায় আছেন।

এরই মধ্যে পশ্চিমবঙ্গের কবি, গীতিকার শ্রীজাত বন্দ্যোপাধ্যায় তার নিজের ফেসবুকে মিথিলার ছবি শেয়ার করে লিখেছেন, ‘নাচের তালে মিথিলায় মজলেন শ্রীজাত।’

রবিবার করা এক ফেসবুক পোস্টে তিনি এই কথা লিখেন।

শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের পোস্টটি হুবহু তুলে দেয়া হলো- ‘নাচের তালে মিথিলায় মজলেন শ্রীজাত; দূর্বা ও সৃজিতের ঘনিষ্ঠ ছবি এল সামনে! তাহলে কি এত বছরের বন্ধুত্বে ইতি? নতুন সম্পর্কের উষ্ণতায় ভাঙনের ছায়া দেখছে টালিগঞ্জ। ক্ষুব্ধ নেটাগরিকদের একাংশ।’

এখন নেটিজেনরা ভাবছেন, তবে কি সৃজিতকে ছেড়ে শ্রীজাতের কাছে যাবেন মিথিলা?