রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে কাজ করার সময় পাঁচতলা ভবনের ছাদ থেকে মাথায় ইট পড়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এই ব্যক্তির নাম নাজিমউদ্দিন (৫০)। তার বাড়ি গোদাগাড়ী উপজেলার ভাগাইল গ্রামে।
নাজিমের মৃত্যুর খবর নিশ্চিত করে রামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, হাসপাতালের ভেতরে চারতলা একটি ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের কাজ চলছে। শ্রমিকরা নিচে থেকে পাঁচতলার ওপরে ইট ওঠাচ্ছিলেন। তখন একটি ইট ওপর থেকে নিচে নাজিমের মাথার ওপর পড়ে।