অবৈধ সম্পদ অর্জন

সাবেক এমপি গিয়াসের বিরুদ্ধে দুদকের মামলা

প্রায় দেড় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) মুহাম্মদ গিয়াস উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এর উপপরিচালক জাহাঙ্গীর আলম মামলাটি করেন। দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে গিয়াস উদ্দিনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দেওয়া হয়।