জিম্বাবুয়ে ফেরত নারী ক্রিকেট দলের তিন সদস্য করোনাভাইরাস সংক্রমণ থেকে মুক্তি পেয়ে হাসপাতাল ছেড়েছেন। বিসিবি এই তিনি নারী ক্রিকেটারের নাম প্রকাশ করেনি।
বিসিবির উইমেনস উইংয়ের ইনচার্জ তৌহিদ মাহমুদ গণমাধ্যমকে জানান, সোমবার দুপুরে বাড়ির উদ্দেশে তারা হাসপাতাল ত্যাগ করেন। এর আগে রবিবার সন্ধ্যায় তাদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে।
তিনি বলেন, “তাদের করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ আসায় স্বস্তি ফিরেছে বিসিবির। ২০ দিনের বন্দী জীবন কাটানোর পর মুক্ত হলেন তারা।”
করোনাভাইরাসের ওমিক্রন ধরনে আক্রান্ত হয়েছিলেন দুই ক্রিকেটার। অপরজন করোনার ভারতীয় ধরন ডেলটায় আক্রান্ত হয়েছিলেন।