বিমানবাহিনী প্রধান ভারতে

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান সস্ত্রীক এবং দুজন সফরসঙ্গীসহ গত রবিবার তিন দিনের সরকারি সফরে ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, বিমানবাহিনী প্রধান ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। সফরকালে তিনি ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। এছাড়াও বাংলাদেশের বিমানবাহিনী প্রধান ভারতের চিফ অব স্টাফ কমিটির সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এমএম নারাভানে এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমারের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। আইএসপিআর