মুরাদের বিরুদ্ধে জয়পুরহাটে মামলার আবেদন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান ও তার পরিবারের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দিয়ে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হোসেনসহ দুজনের বিরুদ্ধে জয়পুরহাট আদালতে মামলার আবেদন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে জয়পুরহাট ১নং আমলি ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলার আবেদন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হেনা মো. মোজাহেদুল ইসলাম রাজু।

মামলার বাদী (অ্যাডভোকেট আবু হেনা মো. মোজাহেদুল ইসলাম রাজু) নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।