গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদের বিরুদ্ধে কামারদহ ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সৈয়দ শরিফুল ইসলাম রতন ও তার কর্মী-সমর্থকদের হুমকিধমকি এবং ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় সৈয়দ শরিফুল ইসলাম রতন গত সোমবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ অধ্যক্ষ আবুল কালাম আজাদ তাকে এবং তার কর্মী-সমর্থকদের হুমকিধমকি ও ভয় দেখাচ্ছেন। তবে অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, সৈয়দ শরিফুল ইসলাম রতনের কর্মী-সমর্থকরাই আওয়ামী লীগের প্রার্থীর কর্মী-সমর্থকদের হুমকিধমকি দিচ্ছেন।